1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ

হালুয়াঘাটে বীরাঙ্গনা জাহেরা খাতুনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) জাহেরা খাতুনের (৭৬) দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৬ জুন) সকালে সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামে নামাজে জানাজার পর দাফন সম্পন্ন হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি ওই গ্রামের মৃত আবেদ আলীর স্ত্রী। বীরাঙ্গনা জাহেরা খাতুন ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হোসেন আলী। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হালুয়াঘাট থানা পুলিশের একটি দল জানাজা নামাজের পূর্বে বীরঙ্গনাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমার কফিনে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমার জানাজার নামাজে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবিরুর ইসলাম বেগ, সাবেক কমান্ডার আমানউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিনসহ এলাকার সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি