1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

হালুয়াঘাটে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

ময়মনসিংহের হালুয়াঘাটে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে তহেরা জান্নাত বুশরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাড়ইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তহেরা জান্নাত বুশরা সে পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার ধনারভিটা গ্রামের আবু হানিফের কন্যা।

নিহত শিশুর মা নাসরীন বেগম জানায়, শিশু বুশরাকে নিয়ে ৪দিন আগে বাবার বাড়ি বেড়াতে আসি। আজ দুপুর ১টার দিকে সে স্থানীয় শিশুদের নিয়ে খেলা করছিলো। প্রায় আধঘণ্টা ধরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে বাড়ির সাথে একটি পুকুরে তাকে ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি