1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

হালুয়াঘাটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

একুশের প্রথম প্রহরে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ। রাত ১২টা ০১ মিনিটে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে মালঞ্চ প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী মো. রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদসহ আরও অনেকে।

শ্রদ্ধা জ্ঞাপন করেন হালুয়াঘাট পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, হালুয়াঘাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মালঞ্চ প্রদান শেষে শহীদদের প্রতি মাগফেরাত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে দিবস পালনের কর্মসূচি শুরু হয়।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পৌর শহরে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের ঢল নামে। শ্রদ্ধার সঙ্গে ভাষা সৈনিকদের স্মরণের মাধ্যমে ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা। সকাল ৯ টা থেকে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বর্ণমালা লিখন ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং অমর একুশ নিয়ে আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার শিমূলকুচি গ্রামে বসবাসরত ভাষা শহীদ আ. জব্বার’র পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনায় অংশ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি