1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

হালুয়াঘাটে বন্য হাতির পদপিষ্টে প্রাণ গেল পল্লী চিকিৎসকের

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩

ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে বন্য হাতির আক্রমণে এবার মো. ইদ্রিস আলী (৬০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) রাত ১০ টার দিকে উপজেলার গাজীর ভিটা ইউনিয়নের নামছাপাড়া এলাকায় জমির পাকা ধান রক্ষা করতে গিয়ে হাতির আক্রমনে প্রাণ হারান ওই পল্লী চিকিৎসক। তিনি ওই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। ১০ দিনের ব্যবধানে একই এলাকায় দুজনের মৃত্যু হলো।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান জানান, বাড়ির পাশে পাকা ধান খেতে হাতির পাল আসে। নিজেদের ধান রক্ষা করতে এলাকার লোকজন হাতিকে তারা করে। কিন্তু ইদ্রিস আলী হাতির কাছাকাছি চলে যাওয়ায় হাতির আক্রমণ শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এর আগে গত ২২ এপ্রিল ঈদের দিন গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় ফসলি জমিতে একদল বন্য হাতি ধান খেতে নামে। ধানক্ষেত বাঁচাতে গ্রামবাসী সংঘবব্ধ হয়ে হাতি তাড়াতে লাঠি-মশাল নিয়ে ধাওয়া করে। এ সময় কৃষক ফরজুল ইসলাম হাতির খুব কাছে চলে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে পায়ে পিষ্ট করলে মৃত্যু হয়। মাত্র ১০ দিনের মধ্যে দুজনের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

হালুয়াঘাট থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি