1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৪ মে) প্রকাশিত সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এই ১৭ শিশুর মধ্যে ১৫ জন উপসর্গ নিয়ে এবং ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেড় মাসে সারাদেশে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ জনের মৃত্যু পরীক্ষায় নিশ্চিত হামজনিত এবং ২৫৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

একই সময়ে ৫ হাজার ৪৬৭ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৪১ হাজার ৭৯৩ শিশু হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগেই ১৬১ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭০৫। গত ২৪ ঘণ্টার ১৭ মৃত্যুর মধ্যে ১২টিই এই বিভাগে ঘটেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার ও জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি