1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানালেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক বাংলাদেশ জাতীয় সংসদের নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক চিঠিতে জানানো হয় এ তথ্য। জাতীয় পরিষদের সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড পেজগুলোতেও পোস্ট করা হয় এটি।

এতে দু’দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধনের কথা তুলে ধরে আয়াজ সাদিক বলেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণ ইতিহাস, সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্যের মাধ্যমে সংযুক্ত। বাংলাদেশের বর্তমান নেতৃত্ব দুই দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান পাকিস্তানের স্পিকার।

পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বর্ধিত সংসদীয় সম্পৃক্ততা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি