1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

হান্নান মাসউদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক। সে আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।

গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী মাত্র ৫০৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। সে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের জামানতও বাজেয়াপ্ত করা হবে।

নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, শাপলা প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে সে আসনের এমপি নির্বাচিত হয়েছেন। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম ৬৪ হাজার ২১ ভোট পেয়েছেন।

অপরদিকে মাত্র ৫০৫টি ভোট পেয়ে জামানত হারিয়েছেন হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক। তিনি ছাড়াও আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় আরও আট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হচ্ছে বলে নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলার ইউএনও মো. আলাউদ্দিন।

তিনি বলেন, আরও আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। হাতিয়ায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে নির্বাচন-পরবর্তী কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া নানা দিক থেকে বঞ্চিত— সবাই মিলে এই জনপদকে আলোকিত করবে, এমনটাই প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি