1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১১ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ প্রশাসনের কোনো পদ স্থায়ী নয়: ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী ঢাবির সহকারী প্রক্টরের পদ ছাড়লেন শিক্ষক মোনামি হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলেন হাইকোর্ট ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২৮ মাদারীপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান পাভেল খান আটক, সঙ্গে ব্যবসায়ীও গ্রেপ্তার বগুড়ায় রেলগেট এলাকায় ট্রাকের চাপায় প্রাণ গেল এনজিও কর্মকর্তার বিদেশি নাগরিকদের হয়রানি, নাটোরে টিকটকার গ্রেপ্তার নেত্রকোণার শিশু ধর্ষণ মামলায় রিমান্ড শেষে কারাগারে মাদরাসা শিক্ষক স্থানীয় সরকার নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি

হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া ১৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য তদন্তে উঠে এসেছে।

আরেক আবেদনে বলা হয়, হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম যৌথভাবে প্রায় ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মামলার সুষ্ঠু তদন্ত ও আর্থিক তথ্য যাচাইয়ের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি