1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

হাদি হত্যা মামলার শুনানির জন্য আদালতে জাবেররা, পলককে দেখে ডিম নিক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার শুনানিতে আনা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা— লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় আহম্মেদ নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় পলককে গত ২৪ ডিসেম্বর গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান। আদালত তার উপস্থিতিতে শুনানির দিন গত বুধবার রেখেছিলেন। তবে, ওইদিন পলককে আদালতে হাজির করা হয়নি। এজন্য শুনানির দিন রাখা হয় সোমবার।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

একই দিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাদি হত্যা মামলার শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হন। অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় চান তিনি। আদালত সময় আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন। ‎এদিন হাদির ভাই ওমর হাদিও আদালতে আসেন।

শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সিএমএম আদালতের সামনে ছিলেন। জানতে পারেন পলককে আদালতে হাজির করা হয়েছে।

দুপুর দেড়টার দিকে পলককে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের হয়। প্রিজন ভ্যানটি আদালতের সামনে আসামাত্রই ডিম নিক্ষেপ শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পলককে নিয়ে প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ২০ জুলাই বাড্ডা থানার মধ্যবাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মাথায় রাস্তায় অবস্থানকালে দুর্জয় আহম্মেদের ওপর গুলি করা হয়। এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া, মাথায় পেছনে আঘাত লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় শেখ হাসিনাসহ ৯০ জনকে আসামি করে মামলা করেন দুর্জয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি