1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

শেরপুরের আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর মো. আব্দুস সালাম (২৫) নামে মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে তাকে সদর উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সালাম সদর উপজেলার ইলশা গ্রামের নামাপাড়া গ্রামের মো. গুঞ্জন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জুন বিকেলে ২৪ গ্রাম হেরোইনসহ আব্দুস সালামকে র‌্যাব-১৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করে। র‌্যাব-১৪ মাদক আইনে মামলা দিয়ে তাকে শেরপুর সদর থানায় সোপর্দ করে। ২১ জুন আদালতে নেওয়া হলে কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ তিনি পালিয়ে যান।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, সালাম পালানোর পরপরই আমরা অভিযান চালাই। পালানোর তিন ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কারো গাফিলতি রয়েছে কি না জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি