1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

হাই ভোল্টেজের ঝুলে যাওয়া তারে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

জামালপুরের মাদারগঞ্জের শ্যামগঞ্জ বাজারে দোকান ঘরের বেড়া স্থানান্তর করার সময় হাই ভোল্টেজের ঝুলে যাওয়া তারে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, পার্শ্ববর্তী সরিষাবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রাজু আহাম্মেদের বাড়ি মাদারগঞ্জ উপজেলার বীর লোটাবর গ্রামে। সোমবার তিনি উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে তার একটি টিনের ঘরের বেড়া স্থানান্তর করছিলেন।

এক পর্যায়ে বেড়াটি মাটি থেকে ৭-৮ ফুট উপরে ঝুলে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লাগলে বিদ্যুৎস্পর্শে রাজুসহ তার দোকানের ভাড়াটিয়া মীন বেকারির মালিক বীর লোটাবর গ্রামের মিন্টু (৩৪) ও একই বাজারের মাংস বিক্রেতা উপজেলার হাটবাড়ি গ্রামের আজিম উদ্দিনের ছেলে ইলিমুদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

এ সময় সুমন (৪০) ও সাখাওয়াত (৫৬) নামে আরও দুইজন আহত হন। তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাড়ির গৃহবধূ নারগিস আক্তারসহ বাজারের ব্যবসায়ীরা জানান, তারা ঝুলে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারটি উপরে উঠিয়ে দেওয়ার জন্য পল্লী বিদ্যুতের লাইনম্যানদের অনেকবার বলেছেন। কিন্তু তারা গুরুত্ব দেয়নি।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জসিমুদ্দিন জানান, লাইনটি অনেক পুরনো। অনেক জায়গায় বিদ্যুতের তার উঁচুতে উঠিয়ে দেওয়া হচ্ছে। এ লাইনটিও তারা উঁচুতে উঠিয়ে দিতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি