1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষিত’ ও পেশা ‘কিছুই না’ উল্লেখ করেছেন বিএনপি প্রার্থী মালিক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

সিলেট-৩ আসনে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামায় তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘স্বশিক্ষিত’ এবং বর্তমান পেশার ঘরে ‘কিছুই না’ উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তার হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

যুক্তরাজ্য প্রবাসী এম এ মালিক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রবাসে থেকেও সরকারবিরোধী আন্দোলনে বেশ সোচ্চার ছিলেন। তিনি বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই।

হলফনামায় এম এ মালিক নিজের পূর্বের পেশা হিসেবে ‘প্রবাসী শ্রমিক’ বলে উল্লেখ করেছেন। তার স্ত্রী বর্তমানে গৃহিণী হলেও আগে যুক্তরাজ্যে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন বলে হলফনামায় জানিয়েছেন তিনি।

বর্তমানে কোনো পেশা না থাকলেও এম এ মালিকের কাছে বড় অংকের নগদ টাকা রয়েছে। হলফনামার তথ্য অনুযায়ী, তার কাছে নগদ ২ লাখ বাংলাদেশি টাকা, ৭১ হাজার ৭৭৩ দশমিক ৫০ মার্কিন ডলার এবং ৬ হাজার ৭১০ ব্রিটিশ পাউন্ড রয়েছে।

তবে স্ত্রীর কাছে নগদ মাত্র ১ লাখ টাকা রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন তিনি।

আয়ের উৎস হিসেবে মালিক দেখিয়েছেন যে, বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া থেকে তার বছরে ৭ লাখ ৮০ হাজার টাকা আয় হয়। এছাড়া বিদেশে তার ওপর নির্ভরশীলরা একই খাত থেকে বছরে ২০ হাজার পাউন্ড আয় করেন।

সম্পদের বিবরণীতে এম এ মালিক জানিয়েছেন, রাজধানীর বনানীতে তার একটি নিজস্ব অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া গ্রামের বাড়িতে রয়েছে যৌথ মালিকানাধীন বাড়ি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি