1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

হরমুজ প্রণালি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, জ্বালানি বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার (৪ মার্চ) এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানায়।

আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেন, এই মুহূর্তে হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্র নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে এই জলপথ দিয়ে যাতায়াতকারী যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। এর ঠিক একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে মার্কিন নৌবাহিনী সেগুলোকে পাহারা (এসকর্ট) দিয়ে নিয়ে যেতে প্রস্তুত।

এদিকে মধ্যপ্রাচ্যে পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সৌদি আরব, ওমান এবং সাইপ্রাস থেকে দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে ওয়াশিংটন।

হরমুজ প্রণালি বন্ধের এই হুমকি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌ-নিরাপত্তাকে এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি