1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা

সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নাছির উদ্দিন খাঁন (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপর ১২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের মাইজহাটি এলাকার বৈশাখী পেট্রোল পাম্পের দক্ষিণপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন খাঁন পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি আমিরগঞ্জ সদর গ্রামের কুতুব উদ্দিন খাঁনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে কিশোরগঞ্জ জেলা শহরে ঠিকাদারি কাজে গিয়েছিলেন নাছির উদ্দিন খাঁন। কাজ শেষে কিশোরগঞ্জ জেলা শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় পুলেরঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত তিনি। পথচারীরা উদ্ধার করে তাঁকে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো.জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাছির উদ্দিন খাঁন অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়া পথে মারা যান। ঘাতক অটোরিকশাটিকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি