1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী

স্মার্ট গৌরীপুর গড়ার প্রত্যয় পপির

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

রোববার দুপুরে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও জনপ্রতিনিধিদের নিয়ে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন নিলুফার আনজুম পপি। তিনি বলেন, আজকে আমাদের গৌরীপুরের একটি আনন্দের দিন। অনেক পরিশ্রম ও অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে আমাদের এই বিজয় নিশ্চিত হয়েছে। গৌরীপুরের সর্বস্তরের জনগণ, সকল ভোটার এবং দলমত নির্বিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা সমস্ত প্রতিকূলতাকে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের সোনালি ভবিষ্যতের এগিয়ে যাবো। গৌরীপুরের মানুষের যে চাহিদা, যে অভিব্যক্তি এবং তাদের যে প্রয়োজন। সেগুলোকে মাথায় রেখে আশা করবো আমাদের গৌরীপুরকে স্মার্ট ডিজিটাল গৌরীপুর হিসাবে গড়ে তোলার জন্য।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, সহনাটি ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন কাদের রুবেল, মাওহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক, গৌরীপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল আওয়াল খান পাঠান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি