1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা জাপান সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন

স্বাস্থ্য পরীক্ষা শেষে দুবাই থেকে ফিরেছেন রাষ্ট্রপতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

স্বাস্থ্য পরীক্ষা শেষে দুবাই থেকে ফিরেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্য পরীক্ষা শেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন রাষ্ট্রপতি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে অভ্যর্থনা জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৪ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপ্রধান।

৭৬ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত।

রাষ্ট্রপতি হওয়ার পর সিঙ্গাপুরের পাশাপশি লন্ডনেও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি। সর্বশেষ গত মার্চ মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান আবদুল হামিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি