1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে আগুন, ছিল না ইঞ্জিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত সোমবার একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেই আগুন নেভান। এদিকে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটিতে আগে থেকেই ইঞ্জিন ছিল না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করে বলছেন, এই অগ্নিকাণ্ড পরিকল্পিত।

আজ বুধবার সকালে অভিযোগের বিষয়টি সদ্য যোগদান করা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদা খাতুনকে অবগত করা হলে তিনি বলেছেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হবে।’

সরেজমিন দেখা গেছে, পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটিতে কোনো ইঞ্জিন নেই। আগে থেকেই কেউ ইঞ্জিনটি খুলে রেখেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় ২০১৭ সাল থেকে ওই অ্যাম্বুলেন্স পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একই সময়ে নতুন আরও একটি অ্যাম্বুলেন্স যুক্ত হয়।

স্থানীয়রা অভিযোগ তুলে বলছে, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) নূর মোহাম্মদ শামছুল আলম অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন বিক্রি করে দেন। এখন প্রমাণ লোপাট করতে তারই কোনো অনুসারী হয়তো আগুন দিয়ে থাকতে পারে।

বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদা খাতুন বলেন, ‘নতুন জয়েন করেছি, তাই সব বিষয় এখনো জানি না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি