1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনে মিলল গুরুত্বপূর্ণ সূত্র একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে দেখা করলেন স্বামী সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

স্বামী চিপস কিনতে ভুলে যাওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪

স্বামী চিপস না কিনে বাড়ি ফেরায় ক্ষুব্ধ হয়ে বিবাহবিচ্ছেদ চেয়েছেন ভারতের এক স্ত্রী। দেশটির উত্তর প্রদেশের আগ্রায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট জানিয়েছে, প্রতিদিন চিপস খাওয়ার অভ্যাস ছিল আগ্রার ওই গৃহবধুঁর। আইনগত কারণে তার নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যম। ঘটনার দিন তাঁর স্বামী চিপস কিনতে ভুলে যান এবং খালি হাতে বাড়ি ফেরেন। এতে ওই স্ত্রী ভীষণ ক্ষুব্ধ হন। তিনি রাগ করে মা বাবার বাড়িতে চলে যান। এর কয়েক দিন পর তিনি পুলিশের কাছে গিয়ে বিবাহবিচ্ছেদ চান।

মাত্র এক বছর আগে বিবাহ–বন্ধনে আবদ্ধ হয়েছেন এই দম্পতি। তাঁর স্বামী বলেন, প্রথম কয়েক মাস সংসারে কোনো সমস্যা হয়নি। তারপর ধীরে ধীরে বোঝা যায়, স্ত্রীর চিপসের প্রতি আসক্তি রয়েছে। প্রতিদিন কয়েক প্যাকেট চিপস খেতেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে টুকটাক মনোমালিন্য হতে শুরু করে। এরপর ক্রমশ তা বাড়তেই থাকে।

স্বামীর দাবি, ঘটনার দিন পাঁচ প্যাকেট চিপস আনতে বলেছিলেন স্ত্রী। তিনি কাজের চাপে ভুলে গিয়েছিলেন। এতে স্ত্রী ভীষণ রেগে যান। স্বামী তাঁর কাছে ক্ষমাও চেয়েছিলেন। তাতেও তাঁর রাগ কমেনি। তিনি ভীষণ ঝগড়া শুরু করেন। এরপর বাবার বাড়ি চলে যান। পরে বিবাহবিচ্ছেদ চান।

তবে ওই স্ত্রী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্বামী তাঁকে মারধর করতেন। তাই তিনি ডিভোর্স চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি