1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

স্বামীর সঙ্গে নামাজরত অবস্থায় সিজদাহতে স্ত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

স্বামীর সঙ্গেই পানি গরম করে অযু করলেন তিনি। দুজনেই দাঁড়ালেন নামাজে। এরপর সিজদারত অবস্থায় মৃত্যু। এমন মৃত্যুতে এলাকাবাসীর মাঝে নেমেছে শোক।

ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে। নামাজে সিজদারত অবস্থায় মৃত নারীর নাম ফজিলাতুন্নেসা (৬০)। তিনি উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের নূরু মিয়ার স্ত্রী।

গত রবিবার রাতে এশার নামাজের সময় দক্ষিণ লোহাজুরী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

ফজিলাতুন্নেসার স্বামী মো. নুরু মিয়া জানান, গত রোববার রাতে এশার নামাজের পূর্বে ওজু করার জন্য পানি গরম করে দেয় আমাকে। দুজনেই ওজু করে এশার নামাজ পড়তে শুরু করি। আমার স্ত্রী ফজিলাতুন্নেসা সিজদায় গিয়ে আর মাথা না ওঠালে তাকে ডাকাডাকি করলে ও সাড়া না দিলে শরীরে হাত দিতেই সে ঢলে পড়ে। এ সময়ই তার মৃত্যু হয়। আমার স্ত্রী অত্যন্ত সহজ সরল ও ভালো মানুষ ছিল। তিনি ৮ মেয়ে ও ১ ছেলের জননী।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাকে দেখতে শত শত মহিলা ছুটে আসেন।

লোহাজুড়ী গ্রামের বাসিন্দারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এশার নামাজে সেজদারত অবস্থায় ফজিলাতুন্নেছা মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি