1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

স্বামীর কিডনি বিক্রি করিয়ে টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতের হাওড়া জেলার সাঁকরাইলে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক নারী তার স্বামীকে কিডনি বিক্রি করতে বাধ্য করেছে। স্ত্রীর দাবি ছিল, তাদের মেয়ে যাতে ভালো পড়াশোনা করতে পারে, ভালো বিয়ে হয়, সে কারণে তার স্বামীকে কিডনি বিক্রি করতে হবে।

স্বামীকে বোঝানো হয়, এই টাকায় পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। মেয়ের ভবিষ্যতে উজ্জল হবে। স্ত্রীর এই অনুরোধে, স্বামী তিন মাস আগে ১০ লাখ রুপিতে কিডনি বিক্রি করে ফেলেন।

কিন্তু কিডনি বিক্রি করে স্বামী জানতে পারেন, স্ত্রী ইতিমধ্যে ফেসবুকে পরিচিত এক পেইন্টারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। স্বামীর কিডনি বিক্রি করা ১০ লাখ টাকা নিয়ে ওই পেইন্টারের সঙ্গে পালিয়ে যান ওই স্ত্রী।

ঘটনাটি জানার পর, স্বামী থানায় অভিযোগ করেন এবং স্ত্রীর সন্ধানে বের হন। তার পরিবারও বারাকপুরে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে স্ত্রীর পরিবার দরজা থেকে তাদের ফিরিয়ে দেয়।

এ ঘটনায় ওই স্ত্রী তার স্বামীকে ডিভোর্সের হুমকি দিয়েছেন এবং স্বামীর পরিবারের কারো সঙ্গেই কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। উল্লেখ্য, এই দম্পত্তির ১০ বছরের একটি মেয়ে রয়েছে।

এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। যদিও ভারতে ১৯৯৪ সাল থেকে মানব অঙ্গের বেচাকেনা বেআইনি। তবে দানকারীর অভাবে এখনও অঙ্গ বেচাকেনা অব্যাহত রয়েছে।

তথ্য: হিন্দুস্তান টাইমস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি