1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ১০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। বুধবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি বদলি আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রশাসনিক কাজের সুবিধার্থে তাদেরকে বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাহিদুল ইসলাম।

বদলি আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবযোগদানকৃত উপসচিব অপূর্ব কুমার মন্ডলকে আনসার-১ শাখায় এবং আনসার-১ শাখার উপসচিব কে এম সালাহউদ্দিনকে মেডিক্যাল-১ শাখায় বদলি করা হয়েছে।

অন্য আদেশে জানানো হয়েছে, রাজনৈতিক-৫ শাখার ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুল ইসলামকে আইন অধিশাখা, সীমান্ত-৩ এর কম্পিউটার অপারেটর গনেশ চন্দ্র মন্ডলকে রাজনৈতিক-৫ শাখা, রাজনৈতিক-৪ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জিহাদ মৃধাকে এনটিএমসি-১ শাখা, এনটিএমসি-১ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হাসান সরকারকে রাজনৈতিক-৪ শাখা, রাজনৈতিক-৬ শাখার অফিস সহায়ক নবায়ন চন্দ্রকে রাজনৈতিক-৪ শাখা, রাজনৈতিক-৪ শাখার অফিস সহায়ক মোছা. বেবী নাজমীনকে আইন-২ শাখা, প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক আল আমিনকে রাজনৈতিক-৬ শাখা এবং আইন-২ শাখার পুলিশ সদস্য খন্দকার ইদ্রিস আলীকে প্রশাসন-১ শাখায় বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি