1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে গণজমায়েত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগের দাবিতে শাহবাগে গণজমায়েত করেছে কয়েটি বামপন্থী সংগঠন ছাত্র সংগঠন নেতাকর্মীরা। সারাদেশে ধর্ষণ প্রতিরোধে ‘ব্যর্থ’ হওয়ার অভিযোগে সংগঠনগুলো এ দাবি জানায়।

মঙ্গলবার বেলা ১২টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে তারা জমায়ত করেন। এখান থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল করারও কথা রয়েছে। বেলা ১১টায় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য দেরি হয়।

সংক্ষিপ্ত সমাবেশে কবি সৈকত আমিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই শাসন ব্যবস্থা, ধর্ষণ প্রতিহত করতে, ধর্ষণের বিচার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এই ব্যর্থ মন্ত্রণালয়ে আমরা ব্যর্থ মন্ত্রী চাই না। এই মন্ত্রী বলেন কোনও দেশে নাই, যেখানে ধর্ষণ হয় না। তার যদি লজ্জা থাকতো, তবে নাকে খত দিয়ে মন্ত্রণালয় থেকে বের হয়ে যেতেন। কিন্তু তার কোনও লজ্জা নেই। আর লজ্জা থাকবে কীভাবে, দেশের জনগণের কাছে যার জবাবদিহিতা নেই।’

তারা বলেন, আমাদের আন্দোলন মসজিদ, মন্দিরে, স্কুলে বিশ্ববিদ্যালয়ে কেউ যাতে ধর্ষণের শিকার না হয় তার জন্য।
ধর্ষণের প্রতিবাদে সোমবার (৫ অক্টোবর) থেকে শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন। গণজামায়াতে উপস্থিত রয়েছে ছাত্র সংগঠনের সাবেক সভাপতি লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ।

এম এ হালিম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি