1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

স্পিডবোটডুবিতে নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

স্পিডবোটডুবিতে নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর আগুনমুখা নদীর মাঝখানে ঢেউয়ের তোড়ে তলা ফেটে স্পিডবোটডুবির ঘটনায় যে পাঁচজন নিখোঁজ হয়েছিলেন তাদের সবার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার দুইদিন পর শনিবার আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

১৭ যাত্রী এবং একজন চালকসহ স্পিডবোটটি ডুবে গেলেও সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন ১৩ যাত্রী। আর নিখোঁজ ছিলেন পাঁচজন।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল মহিব্বুল্লাহ, কৃষি ব্যাংক রাঙ্গাবালীর বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান, এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার হুমায়ুন কবির, বাউফলের কনকদিয়ার ইমরান এবং গলাচিপার আমখোলার হাসান।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে স্পিডবোট ডুবিতে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে ১৭ জন যাত্রীসহ আহম্মেদ এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি স্পিডবোট গলাচিপার পানপট্টির উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে আগুনমুখা নদীর মাঝখানে ঢেউয়ের তোড়ে তলা ফেটে যাত্রীসহ ডুবে যায় বোটটি।

দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর দুটি স্পিডবোট উদ্ধার অভিযান চালিয়ে চালকসহ ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু পাঁচজনের কোনো খোঁজ মেলেনি। তাদের উদ্ধারে অভিযান চালানো হয়। অবশেষে ঘটনার দুই দিন পর নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি