1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

স্ত্রী চলে গেছেন বাবার বাড়ি, না ফেরায় স্বামীর ‘আত্মহত্যা’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরছেন না বলে স্বামী সিদ্দিক মিয়া (২৬) ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে ভৈরবের ঘোড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

ভৈরব শহর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহব্বত আলী জানান, সিদ্দিক মিয়ার সঙ্গে বাজিতপুর পোড়াকান্দা এলাকার নূরুল ইসলামের মেয়ে শামসুন্নাহার বেগমের ৫ বছর আগে বিয়ে হয়। তাদের তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। সিদ্দিক মিয়া মাদকাসক্ত ছিলেন। কারণে ১৫ দিন আগে শামসুন্নাহার বাবার বাড়িতে চলে যান। বাবার বাড়ি থেকে স্ত্রীকে আনতে ব্যর্থ হওয়ায় সিদ্দিক মিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের মা রাশেদা বেগম জানান, সোমবার বেলা ৩টায় সিদ্দিক রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। গভীর রাতে ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয়। আজ ভোর ৫টায় একটি শব্দ শুনে ছেলের ঘরে গিয়ে দেখেন, বাঁশের আড়ায় ঝুলে সিদ্দিক ছটফট করছে। তাকে নামিয়ে হাসপাতালে নেওয়ার পথে সিদ্দিক মারা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি