1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

স্ত্রীর মামলায় এক যুগ পর স্বামী গ্রেপ্তার!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

শেরপুরের নকলা উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় এক যুগ পর স্বামীকে গ্রেপ্তার করেছে নকলা থানার পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, স্ত্রী মোমেনা খাতুন ২০০৯ সালে পারিবারিক আদালত স্বামী আ. মান্নানের বিরুদ্ধে মামলা করেন (নম্বর ১৬/২০০৯)। সেই থেকে স্বামী মান্নানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলার পর থেকে দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিলেন আসামি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে ধনাকুর্শা গ্রামের আমির উদ্দিনের ছেলে আসামি মান্নান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। গত রবিবার দিবাগত রাত ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজিব ভূমিকা সঙ্গীয় ফোর্স নিয়ে ধনাকূশা গ্রামের বাড়ি থেকে তার চাচার ঘর থেকে গ্রেপ্তার করেন। গতকাল (২৬ জুলাই) সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসামি আ. মান্নান প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এর পরই শেরপুর পারিবারিক আদালতে মামলা দায়ের করেন প্রথম স্ত্রী মোমেনা। দীর্ঘ একযুগ পালিয়ে ছিলেন মান্নান। তবে পালিয়ে শেষ রক্ষা হলো না তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি