1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে : র‍্যাব স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রশস্তের প্রস্তাব, সড়ক বিভাগের কাছে প্রতিবেদন চাইল পিএমও বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬ গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার সফিকুল রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সকালে এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রোডে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল জন্য বন্ধ থাকে। আটক সুমন কসবা উপজেলার গোবিনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা বহনকারী এক ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে সুমন স্টেশন মাস্টার সফিকুল রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালান। হামলার সময় অফিসের টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করে। আহত স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হামলার কারণ খতিয়ে দেখছে রেলওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি