1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

স্টারলিংক এনেছেন আরাকান আর্মির জন্য, অভিযোগ মীর্জা আব্বাসের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, ‘স্টারলিংককে আনা হয়েছে আরাকান আর্মির জন্য। যে করিডরের কথা বলা হচ্ছে তা দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে।’

বুধবার (২৮ মে) ঢাকার নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠনের সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব একথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘সেন্ট মার্টিন, করিডর, সাজেক, ডিপিওয়ার্ল্ড, স্টারলিংক দিয়ে আমরা বুঝি কী করতে চাচ্ছেন।

স্টারলিংক এনেছেন আরাকান আর্মির জন্য। করিডর কার জন্য- এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্টমার্টিন কার জন্য- বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেয়ার জন্য।’

মির্জা আব্বাস আরো বলেন, ‘এই সরকারের মাথা থেকে পচন ধরেছে এবং নিচ পর্যন্ত পচে গেছে।

এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি ক্ষতি হবে। সুতরাং নির্বাচন দরকার। নির্বাচনে যে কোনো দল আসে আসুক।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি