1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

স্কুলপড়ুয়া শিক্ষার্থীর ব্যাগে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী, অভিভাবককে ডেকে মুচলেকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

স্কুল চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরছিলো পাঁচ কিশোর। স্কুল ড্রেস না থাকলেও কাঁধে ব্যাগ থাকায় সন্দেহবশত তাদের আটক করেন ম্যাজিস্ট্রেট। তল্লাশী চালান ব্যাগে। পাওয়া যায় স্কুল ড্রেস ও কনডম। তারা সবাই ৮ম শ্রেণির ছাত্র। পরে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটিতে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে পাঁচ কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচ কিশোরের ব্যাগ তল্লাশি করলে তাদের ব্যাগে পাওয়া যায় স্কুলড্রেস। তিনজন ছিল টি-শার্ট পরিহিত, অন্যজন শার্ট। পার্কে স্কুলড্রেস পরে ঢোকা নিষেধ, সে কারণে এই কৌশলের আশ্রয় নেয় তারা। এ সময় এক ছাত্রের ব্যাগে পাঁচটি কনডম পাওয়া যায়। পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, স্কুল চলাকালে ছাত্র-ছাত্রী পার্কে আসতে পারবে না। আটক কিশোরদের সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এর মধ্যে একটি ছাত্রের ব্যাগে কনডম পাওয়া আসলেই বিস্ময়কর। শিক্ষক ও অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি