1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

সৌদি প্রবাসীদের টিকিট নিয়ে প্রতারণা : সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

সৌদি প্রবাসীদের টিকিট নিয়ে প্রতারণা : সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট তাদের নিজস্ব টিকেট সেন্টার ছাড়া অন্য কোথাও রি-ইস্যু করার কোনও সুযোগ নেই। সৌদিগামী ফ্লাইটের টিকিট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বুধবার (৭ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার মন্ত্রণালয় জানিয়েছে, কিছু অসাধু এজেন্সি, ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকেট অর্থের বিনিময়ে পুনরায় ইস্যু করিয়ে দেবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন প্ল্যাটফর্মে মিথ্যা, প্রতারণামূলক প্রচারকার্য পরিচালনা করছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানায় মন্ত্রণালয়।

যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি আরবগামী যাত্রীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানায় মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি