1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের

সৌদিতে ওমরাযাত্রীদের বাস দুর্ঘটনা: নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৩৪ জন বাংলাদেশি ছিলেন। বাকিরা সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আজ বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) মো. আরিফুজ্জামান।

স্থানীয় সময় গত সোমবার বিকেলে ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল আখবারিয়া জানিয়েছে, বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। ব্রেক কাজ না করায় একটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় আহত ১৬ বাংলাদেশি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে আবহা প্রাইভেট হাসপাতালে ভর্তি আছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের সালাহউদ্দিন, ভোলার বোরহানউদ্দিনের আল আমিন, লক্ষ্মীপুরের রায়পুরার মিনহাজ, চাঁদপুরের কচুয়ার জুয়েল, মাগুরার শালিখার আফ্রিদি মোল্লা, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মো. রিয়াজ, রানা। এ ছাড়া মো. সেলিম চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন কুমিল্লার লাকসামের দেলোয়ার হোসাইন ও হোসাইন আলী। সেখানে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন মোহাম্মদ কুদ্দুস।

মাহায়েল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নোয়াখালীর সেনবাগের মোহাম্মদ শাহাবুদ্দিন, কুমিল্লার মুরাদনগরের ইয়ার হোসাইন ও মো. জাহিদুল ইসলাম এবং মাগুরার মোহাম্মদপুরের মিজানুর রহমান।

এ ছাড়া আসির জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন যশোরের মো. মোশাররফ হোসাইন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি