1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

সোয়া ১৩ কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

সোয়া ১৩ কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার


  • আপডেট :
    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ও জেলার আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে দুই লাখ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছেন র‌্যাব।
আটক তিন ইয়াবা ব্যবসায়ী হলেন- কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকার রশিদ আহমদের ছেলে মো. জমির উদ্দীন (৩৬) ও একই উপজেলার ডেগারদীঘি বদ্দারপাড় এলাকার নুরুল হকের ছেলে মো. রমজান আলী (২৫) এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর চুন্নাপাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৩০)।
এ বিষয়ে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মাহমুদুল হাসান মামুন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান নামে একজনকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে আরেক ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে মোট এক লাখ ২৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন সেন্টারের সামনে থেকে এক লাখ পিস ইয়াবাসহ মো. জমির উদ্দীন ও মো. রমজান আলীকে আটক করেন র‌্যাব সদস্যরা। তারা কক্সবাজার থেকে ট্রাকে করে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন।
এ দুটি ঘটনায় আনোয়ারা ও বাকলিয়া থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি মাহমুদুল হাসান মামুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি