1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সোহাগীর চাটাই যাচ্ছে সারাদেশে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নাম সোহাগী। এই ইউনিয়নের নামেই সোহাগী রেলস্টেশন।

তবে সোহাগীর খ্যাতি শুধু নাটক কিংবা সিনেমার জন্য নয়, এই এলাকার তৈরি বাঁশের চাটাইয়ের সুনাম দেশব্যাপী। ইউনিয়নের প্রায় সব গ্রামেই বাঁশ দিয়ে চাটাই তৈরি হয়। উৎপাদিত হাজার হাজার চাটাই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়।

সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া, সোহাগীপাড়া, বগাপোতা, মুক্তাপুর, ভালকাপুর, খানপুর, হাটুলিয়া, দড়ি-বৃসহ বেশ কিছু গ্রামে তৈরি হচ্ছে চাটাই। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই চলছে চাটাই তৈরির ব্যস্ততা। সেই বেত দিয়ে বাড়ির গৃহবধূরা চাটাই বুনছেন।

দড়ি-বৃ গ্রামের মো. আবদুর রাশিদ জানালেন, চাটাই তৈরির মূল উপকরণ হচ্ছে বাঁশ। এখানকার প্রতিটি বাড়ির পাশেই একাধিক বাঁশঝাড় রয়েছে। এসব বাঁশ দিয়েই তাঁরা চাটাই তৈরি করেন। এরপর সেই চাটাই বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় সোহাগী বাজারে। সেখান থেকে ছাটাই ছড়িয়ে পড়ে সারা দেশে। সপ্তাহের প্রতি রোববার ও বৃহস্পতিবার সোহাগীতে চাটাইয়ের হাট বসে।

সোহাগী বাজারের ৭৫ বছর বয়সী মধু চৌহান ৩০ বছর ধরে চাটাইয়ের ব্যবসা করছেন। তিনি বলেন, তিনি যখন ব্যবসা শুরু করেছেন, তখন ট্রেন ও ট্রাকযোগে সারা দেশে চাটাই পাঠাতেন। তবে এখন তিনি মূলত ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ঝালকাঠি, চট্টগ্রামসহ আরও কিছু জেলায় চাটাই বিক্রি করেন। নির্মাণশিল্পের সাটারিংসহ নানাকাজে এসব চাটাই ব্যবহার করা হয়ে থাকে। ক্রেতারা ফোনে তাঁকে পরিমাণ, পরিমাপ ও চাহিদার কথা জানিয়ে দেন। তিনি চাহিদা মোতাবেক হাট থেকে চাটাই কিনে সেগুলো বাঁধাই করে ট্রেনযোগে গন্তব্যে পাঠিয়ে দেন।

মধু চৌহানের মতো অনেকেই চাটাই কেনাবেচা, আবার কেউ চাটাই তৈরি করে জীবিকা নির্বাহ করেন। আবার ইউনিয়নের অনেকে মূল পেশার বাইরে অবসর সময়ে চাটাই তৈরি করেন।

বগাপোতা গ্রামের মো. হাছেন আলী জানান, কৃষিকাজ তাঁর মূল পেশা। তবে অবসর সময়ে তিনি বাড়িতে চাটাই তৈরি করেন। বাড়তি এ কাজে তাঁর প্রতিদিন গড়ে ৫০০ টাকা আয় হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি