1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ বাড়ল, ভরি ৯৩ হাজার ৪২৯ টাকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

বিশ্ববাজারে গতকাল শুক্রবার প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ১ হাজার ৯২০ ডলারে পৌঁছায়, যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। সেই উত্তাপে আজ শনিবার দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে এক ভরি সোনার অলংকার কিনতে ৯৩ হাজার ৪২৯ টাকা লাগবে। কাল রোববার থেকে সারা দেশের সোনার এই নতুন দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার সোনার দাম বাড়ানোর বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। এর আগে গত ৮ জানুয়ারি প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল সমিতি। তার আগে ৩০ ডিসেম্বর দাম বাড়ে ১ হাজার ১৬৬ টাকা। তার মানে গত ১৭ দিনে তিনবারে সোনার দাম ভরিতে ৬ হাজার ১৮২ টাকা বেড়েছে।

জুয়েলার্স সমিতি গত তিন দফা সোনার দাম বাড়ানোর সময় বলেছে, স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি সোনার দাম বেড়েছে। মূলত বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধির কারণে বুলিয়ন মার্কেটেও বেড়েছে।

নতুন করে দাম বাড়ায় কাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯৩ হাজার ৪২৯ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেট ৭৬ হাজার ৪৫৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬৩ হাজার ৬৮৫ টাকা।

আজ শনিবার পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনা ৯০ হাজার ৭৪৬ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট ৭৪ হাজার ২৪১ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬১ হাজার ৮৭৮ টাকায় বিক্রি হয়।

সমিতির তথ্যানুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫৬৬ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ২১৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৮০৭ টাকা বাড়ছে।

এ দফায় সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৪০০ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম বেড়ে ১ হাজার ৫০ টাকা হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি