1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

সৈয়দ নজরুল মেডিকেলে পরিচালক হিসেবে যোগদান করলেন ডা. হাবিবুর রহমান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেছেন ডা. মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১৫ জুলাই) তিনি আর্টিকেল ৪৭ স্বাক্ষরের মাধ্যমে যোগদান করে আনুষ্ঠানিকভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম এই মেডিকেল কলেজ হাসপাতালটির দায়িত্ব বুঝে নেন।

গত ১২ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডা. মো. হাবিবুর রহমানকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি মহাখালী আইপিএইচ এ প্রধান (পিএইচএল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিসিএস ১০ ব্যাচের ডা. মো. হাবিবুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায়। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক (এমআইএস) হিসেবে কোভিড-১৯ পরিস্থিতিতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ১ জানুয়ারি তিনি কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনকালে উপ-পরিচালক পদে পদোন্নতি লাভ করেন।

তিনি ২০১৬ সালের ২০ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করার আগে নেত্রকোনা জেলায়ও সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেত্রকোনায় সিভিল সার্জন হিসেবে যোগদানের আগে তিনি কিশোরগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করার পর এক প্রতিক্রিয়ায় ডা. মো. হাবিবুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, অদ্য ১৫ জুলাই ২০২১ ইং রোজ বৃহস্পতিবার পরিচালক হিসেবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের গুরুদায়িত্বভার কাঁধে তুলে নিলাম। শুভানুধ্যায়ী মহলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি