1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

সৈয়দপুরে রেললাইনের পাত চুরির অভিযোগে প্রকৌশলী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাত চুরি ও বিক্রির অভিযোগে রেলওয়ের এক উপ-সহকারী প্রকৌশলীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে সৈয়দপুর রেলওয়ে কার্যালয় থেকে তাকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

আটক ব্যক্তির নাম সুলতান মৃধা। তিনি রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) হিসেবে দায়িত্বে রয়েছেন।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উন-নবী বলেন, সুলতান মৃধাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় আটক করে থানায় নেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বলেন, সুলতান মৃধার কার্যালয়ের সংরক্ষিত স্টোর থেকে গ্যাস সিলিন্ডার ও রেললাইনের পাত কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তার ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই স্টোর থেকেই গ্যাস দিয়ে রেললাইনের পাত কেটে তা পাচার করা হয়েছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি