1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

সেমিফাইনালে যেতে কী করণীয় পাকিস্তানের?

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনস স্টেডিয়ামে সেই কাজটা ঠিকভাবেই শেষ করলো পাকিস্তান। সপ্তম রাউন্ডের এই ম্যাচের পর বাংলাদেশের বাড়ি ফেরা যেমন নিশ্চিত হয়েছে, তেমনি পাকিস্তানের সেমিফাইনালের রাস্তাও কিছুটা অন্তত পরিষ্কার হয়েছে।

তবে পাকিস্তানের এমন জয়টাও তাদের পুরোপুরি নিশ্চিন্ত রাখতে পারছেনা। এমনকি বিশ্বকাপের বাকি দুই ম্যাচ জিতলেও নিশ্চিত না তাদের সেমিফাইনাল যাত্রা। এরজন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলের হারের দিকে। সেইসব সমীকরণ মিললেই কেবল সেরা চারের মঞ্চে দেখা যাবে ৯২ এর বিশ্বকাপজয়ীদের।

বাংলাদেশকে হারানোর পরে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬। নেট রানরেট -০.০২৪। পাকিস্তানের বাকি দুই ম্যাচ নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই দু’টি ম্যাচ জিতলে সর্বোচ্চ ১০ পয়েন্টে যেতে পারবেন বাবরেরা।

পাকিস্তানের উপরে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারত ও দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে। তাদের টপকে যাওয়া সম্ভব না বাবর আজমদের জন্য। তাই পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি দলকে হারতে হবে। পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের খেলা বাকি। তাই তারা হারলেই বেশি সুবিধা বাবরদের।

কিন্তু ওপরের দিকে থাকা এই দুই দলকে বাদ দিলেও নিশ্চিন্ত না পাকিস্তান। আফগানিস্তান ও শ্রীলঙ্কারও সম্ভাবনা আছে সেমিফাইনালের। তাই তাদেরও অন্তত দুই ম্যাচ হারতে হবে। তাহলেই কেবল বিশ্বকাপের সেমিফাইনালে যাবে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি