1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

সেন্টমার্টিনে ঝড়ে ভেসে এলো জনশূন্য বিদেশি জাহাজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ফুঁসে উঠেছে সাগর। আর প্রবালদ্বীপ সেন্টমার্টিনেও শুরু হয়েছে ঝড়ো হাওয়া। এই হাওয়ায় সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে। ওই জাহাজে কোনো মানুষ নেই। তবে রয়েছে অনেক মালামাল। সম্পদের পরিমাণ কোটি টাকাও হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে কোনো মানুষ ছাড়া জাহাজটি ছেড়া দ্বীপে ভেসে আসে। তবে জাহাজটি কোথা থেকে এসেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।

এধরণের জাহাজগুলোকে বার্জ বলা হয়। যেসবে কোন ইঞ্জিন থাকে না। ভেতরে মালামাল রেখে টাগ বোট দিয়ে টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, মাতারবাড়ি প্রজেক্ট থেকে পাথর খালাস করে মালয়েশিয়া ব্যাক করার সময় ঘূর্ণিঝড়ের কারণে টাগবোটগুলো নিজেদের নিরাপত্তার জন্য এটাকে ছেড়ে দিয়ে থাকতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুরে সাগর থেকে জাহাজটি ধীরে ধীরে তীরের দিকে ভেসে আসে। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। সম্পদের পরিমাণ কোটি টাকাও হতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মো. খোরশেদ আলম জানান, ঝড়ো হাওয়ায় সাগরে ভেসে একটি বড় বিদেশি জাহাজ ছেড়া দ্বীপে এসেছে। এই জাহাজটির বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সাগর থেকে একটি বিদেশি জাহাজের ভেসে আসার খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। বিস্তারিত পরে জানানো হবে।’

জানা যায়, সোমবার সকাল থেকে প্রচণ্ড ঝড়ো বাতাসে বেশকিছু গাছপালা ও ঘরবাড়ির টিন-চাল উড়ে গেছে। দ্বীপের তীরে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি