1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সেতুর রড খুলে নিলেন বিএনপি নেতারা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির তিন নেতার বিরুদ্ধে একটি লোহার সেতুর ছাউনি ভেঙে রড চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মঙ্গলবার রাতে মাটিভাঙ্গা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত ইউএনও বরাবর ও থানায় লিখিত অভিযোগ দেন।

এ ঘটনার জন্য তিনি দায়ী করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনসহ তিনজনকে। অন্যরা হলেন– ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হেদায়েত ইসলাম ও ছাত্রদলের সাবেক নেতা জাহিদুল ইসলাম।

অভিযোগে বলা হয়, উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদার বাড়ির সামনের একটি লোহার সেতু রয়েছে। সোমবার গভীর রাতে সেতুটির ছাউনির ঢালাই ভেঙে লক্ষাধিক টাকার লোহার রড চুরি করে নেওয়া হয়। এতে নেতৃত্ব দেন ওই ব্যক্তিরা। এলাকাবাসী তাদের বাধা দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়।

বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীন মোবাইল ফোনে বলেন, তিনি এমন কোনো ঘটনায় জড়িত নন। নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, এক বছর আগে এডিবির আওতায় ওই সেতুটির ছাউনিটি ঢালাই দেওয়া হয়। এরই মধ্যে এ ঘটনার সংবাদ পেয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি