1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে তার লাশ দাফন করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে এরশাদ আলী।

তিনি বাড়ির পাশের পুকুর থেকে শুক্রবার রাতে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি সেচ করছিলেন। এমন সময় হঠাৎ তিনি মোটরে লাগানো বৈদ্যুতিক তারে জড়িয়ে পুকুরের পানিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা পর্যবেক্ষণ করে। পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ। পরে তার লাশ দাফন করা হয়।
এ বিষয়ে আওনা ইউপি চেয়ারম্যান বেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সংবাদ পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (উপ-পরিদর্শক) আব্দুল লতিফ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি