1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় হাইকোর্ট বিচারপতি আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি প্রধান বিচারপতি বিচারকাজ পরিচালনার জন্য যে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানকে রাখা হয়নি। তাকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে।

২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের একটি  অনুষ্ঠান স্থগিত করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে হাইকোর্টের বিচারপতি আব্দুল মান্নান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তিনি পুলিশসহ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের ৫টি ডিরেক্টর পদে নির্বাচন এবং প্রেসিডেন্ট-সেক্রেটারি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছিল।

অভিযোগ রয়েছে, নির্বাচন বন্ধ করতে ঢাকার একটি নিম্ন আদালতের সমন নিয়ে বিচারপতি আব্দুল মান্নান দুইটি পিকআপ ভর্তি পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ভেন্যুতে প্রবেশ করে নির্বাচন কমিশনকে অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দেন।

এ সময় নির্বাচন কমিশনের সদস্যরা জানান, তারা ঢাকার আদালতের কোনো লিখিত আদেশ পাননি। তবে বিচারপতি দাবি করেন, আদেশ তার কাছেই রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে মিলনায়তনে উপস্থিত দেশব্যাপী আগত প্রায় তিন শতাধিক এপেক্স সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি হট্টগোলে রূপ নেয়।

নির্বাচন কমিশনের সদস্য ডা. মুজিবুর রহমান বলেন, ‘দেড় মাস আগে নির্ধারিত এই কর্মসূচি কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে। অথচ মামলার কথা বলা হচ্ছে ঢাকার আদালতের। আমরা কাগজ পাইনি। তাই, এ পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে অভিযোগ নিয়ে বিচারপতি আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘এটা নিয়ে সংগঠনের ভেতরে গ্রুপিং রয়েছে। আমি অনুষ্ঠানস্থলে গিয়ে জানিয়েছি যে, এ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তারা বলেছে, তারা কোনো নিষেধাজ্ঞা পায়নি। আমাকে মঞ্চে বসতে বলা হলেও আমি না বসে চলে আসি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিচারপতি আব্দুল মান্নানকে বিব্রতকর অবস্থায় অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়। এ সময় উপস্থিত এপেক্স নেতারা তাকে শান্ত থাকার অনুরোধ জানান এবং মেহমানসারিতে বসার আহ্বান জানালেও তিনি তা প্রত্যাখ্যান করে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে স্থানীয় এপেক্স নেতারা তাকে সম্মানের সঙ্গে রাস্তা পর্যন্ত এগিয়ে দেন।

উল্লেখ্য, গত ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৬ বান্দরবানে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় সম্মেলনে সংগঠনের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩ এপ্রিল কুমিল্লায় এ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ঘটনাটি ঘিরে সংগঠনের অভ্যন্তরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি