1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সেই নবজাতকের পরিবারের পাশে বিএনপির প্রতিনিধি দল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় পিষ্ট হয়ে নিহত মায়ের পেটচিরে ভূমিষ্ঠ শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল।

বুধবার সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামে নিহতদের কবর জিয়ারত করে তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে সার্বিক খোঁজ খবর রাখার আশ্বাস দেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওই নবজাতকের পরিবারের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেওয়া হয়েছে বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা। পরে বিএনপির প্রতিনিধি দল ওই নবজাতক শিশুকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান।

প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) মো: আবদুস সাত্তার পাটোয়ারী।

এ সময় প্রতিনিধি দলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন যুবনেতা মাসুদ রানা লিটন, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কোর্ডিনেটর ডা: মো. সায়েম মনোয়ার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি