1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সেই দম্পতির প্রতিবন্ধী ভাতা কার্ড বাতিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

নেত্রকোনার মদনে সুস্থ হয়েও প্রতিবন্ধী ভাতা ভোগ করছিলেন তারু মিয়া ও সমলা আক্তার নামের এক দম্পতি। অবশেষে তাদের সেই ভাতা কার্ড বাতিল করেছে মদন উপজেলা সমাজসেবা অফিস।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ জামান আহমেদ দম্পতির কার্ড বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত কিতাব আলীর ছেলে তারু মিয়া ও তার স্ত্রী সমলা বেগমের শারীরিক প্রতিবন্ধকতা না থাকলেও কাগজে-কলমে তারা প্রতিবন্ধী। দুজনের নামেই রয়েছে সরকারি প্রতিবন্ধী ভাতার কার্ড। সেই কার্ড দিয়ে তিন মাস পর পর সাড়ে চার হাজার টাকা ভাতা তুলে নিচ্ছেন তার।

এ নিয়ে ‘সুস্থ হয়েও প্রতিবন্ধী ভাতা তুলছেন স্বামী-স্ত্রী’ শিরোনামে ২১ জুন সংবাদ প্রকাশের পর উপজেলা সমাজসেবা অফিস যাচাই বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহম্মেদকে দায়িত্ব দেন। ইউপি চেয়ারম্যান রোববার সন্ধ্যায় সরেজমিনে প্রতিবন্ধী ভাতাভোগী দম্পতির বাড়ি শিবপাশা গ্রামে যান।

তাদেরকে সুস্থ সবল অবস্থায় দেখে অবৈধ ভাতা উত্তোলনের সত্যতা প্রমাণিত হয়। বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানালে ভাতাভোগীর তালিকা থেকে ওই স্বামী-স্ত্রীর নাম বাতিল করা হয়।

ভাতা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ জামান আহমেদ বলেন, ‘সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি তদন্ত করে সত্যতার প্রমাণ পাওয়া যায়। পরে ভাতাভোগী কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশে তাদের কার্ড তালিকা থেকে বাতিল করা হয়।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি