1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ

সেই জ্যাকেট পরে অস্ত্র চালাচ্ছেন কিমের কিশোরী মেয়ে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কিশোরী কন্যার শ্যুটিং রেঞ্জে রাইফেল থেকে গুলি চালানোর একটি বিরল ছবি প্রকাশ পেয়েছে। শনিবার এই ছবি প্রকাশ পাওয়ার পরে জল্পনা আরো বেড়ে গেছে যে কিশোরী কন্যাকেই তার উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন কিম।

পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জু এই-এর একটি ছবি প্রকাশ করেছে। যেখানে তিনি একটি শুটিং রেঞ্জে রাইফেল থেকে গুলি চালাচ্ছেন। ট্রিগারে আঙুল দিয়ে রাইফেল স্কোপের মধ্য দিয়ে তাকাচ্ছেন এবং ব্যারেল থেকে ধোঁয়া উঠছে।

জু একটি চামড়ার জ্যাকেট পরে ছিলেন। এই জ্যাকেট প্রায়ই তিনি এবং তার বাবা উভয়ই বড় রাজনৈতিক অনুষ্ঠানে পরে থাকেন। এটি কর্তৃত্ব এবং বৈধতার প্রতীক।

কিমের মেয়ে জু এইকে অনেক দিন ধরেই ভবিষ্যৎ নেতৃত্বের একজন হিসেবে দেখা হচ্ছে। তিনি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এর মধ্যে এই সপ্তাহে উত্তর কোরিয়ার দলীয় কংগ্রেস শেষ হওয়ার পর আয়োজিত সামরিক কুচকাওয়াজেও তিনি উপস্থিত ছিলেন।

শনিবার কেসিএনএ জানিয়েছে, কিম ঊর্ধ্বতন দল ও সামরিক কর্মকর্তাদের নতুন স্নাইপার রাইফেল উপহার দিয়েছেন।

জু এই-এর নাম উল্লেখ না করেই এই পদক্ষেপকে প্রশংসা এবং পরম আস্থার নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন। এরপর তিনি কর্মকর্তাদের সঙ্গে একটি শুটিং রেঞ্জ পরিদর্শন করেন। যেখানে তিনি রাইফেল থেকে গুলি চালান এবং একটি গ্রুপ ছবি তোলেন।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এই মাসে জানিয়েছিল, পিয়ংইয়ং জু এই-কে নেতা কিমের উত্তরসূরি হিসেবে মনোনীত করার প্রক্রিয়া শুরু করেছে বলে মনে হচ্ছে। সিউলের উত্তর কোরিয়ান স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ইয়াং মু-জিন এএফপিকে বলেছেন, ‘জু এই-এর অস্ত্র পরিচালনা এবং গুলি চালানোর ছবিগুলো ইঙ্গিত দেয়, তিনি একজন উত্তরসূরি হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন।’

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ শনিবার জানিয়েছে, কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দলটির সাধারণ বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। বিশ্লেষকদের মতে, এই পদটি অনেকটা দলের মহাসচিবের ভূমিকার সমতুল্য। কিম পরিবার কয়েক দশক ধরে কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে উত্তর কোরিয়া শাসন করে আসছে।

সূত্র : আরব নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি