1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

সুষ্ঠু ভোটে হেরে গেলে আরও বেশি পরিশ্রম করবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-৮ আসনের ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সুষ্ঠু নির্বাচেনে হেরে গেলে আমাদের লড়াইটা আরও দ্বিগুণ করবো। এখন যে পরিশ্রম করি, সেটি আরও বেশি করে করবো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, এই আসনে মূলত শহীদ উসমান হাদী ভাই ভোট পাচ্ছে। সবাই বলছে- হাদী ভাইকে ভোটটা দিতাম, এটা আপনাকে দিয়েছি। এতে আমার দিনি দিন দায়িত্ব বেড়ে যাচ্ছে।

নির্বাচন বাঞ্চালের চেষ্টা হচ্ছে কি না এম প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখনও আমি দেখতে পাইনি। দেখতে পেলে এ বিষয়ে কথা বলবো।

পাটওয়ারী বলেন, যারা আমার ওপর আক্রমণ করেছে, কটুকথা বলেছে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তাদের নিয়ে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি