1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সালিশ বৈঠকে থানায় গিয়ে আটক সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেত্রী সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৪০ প্রার্থী সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই হামের সংকট মোকাবিলাই এখন অগ্রাধিকার, পরে হবে দায়ীদের তদন্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে খালেদা জিয়ার রাজনৈতিক অধ্যায় দাড়ি-টুপি নিয়েও একসময় সন্দেহ করা হতো: তথ্যমন্ত্রী যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, জরুরি রিং স্থাপন নাহিদ রানার আগুনে পুড়ল পাকিস্তান, টেস্টে টানা তৃতীয় জয় বাংলাদেশের জুলাই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে স্বৈরাচারবিরোধী সংগ্রামে অনুপ্রাণিত করবে: স্পিকার ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৪০ প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনের প্রথম দিনের ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি রাখা হয়েছে। দুই দিনব্যাপী এ নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এবারের নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আলী।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল নির্বাচন করছেন। সদস্য পদে নীল প্যানেলের হয়ে লড়ছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।

অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল বাতেন। সহ-সভাপতি পদে রয়েছেন আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী। সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম নির্বাচন করছেন।

সবুজ প্যানেলের সহ-সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া। সদস্য পদে রয়েছেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।

এদিকে এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল সভাপতি পদে কোনো প্রার্থী দেয়নি। তবে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজমল হোসেন বাচ্চু। সহ-সম্পাদক পদের একটিতে নির্বাচন করছেন মোস্তফা আসগর শরীফী। সদস্য পদে রয়েছেন আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম।

প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবেও কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। সভাপতি পদে রয়েছেন ইউনুছ আলী আকন্দ। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খান। সদস্য পদে রয়েছেন মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।

নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি নির্বাচন উপকমিটি দায়িত্ব পালন করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি