সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন ধর্মপাশার হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩), তাহিরপুর উপজেলার আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮)।
শনিবার দুপুরে পৃথক পৃথক বজ্রপাতে তারা মারা যান। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।