1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মুসলিম জনতার বিক্ষোভ

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩

সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সচেতন মুসলিম সমাজ।

সোমবার (৩ জুলাই) দুপুরে মুক্তিযোদ্ধা মোড়ে এ প্রতিবাদ সমাবেশ শুরু এসময় সর্বস্তরের মুসলিম জনতা তাদের সাথে সুইডেনের জাতীয় পতাকা পুড়িয়ে একাত্মতা প্রকাশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এটা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ জানাতে আমরাও আজ এখানে সমবেত হয়েছি।

এতে মুফতি সফিউল্লাহ ফুআদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসএম ইমরান, মো. আশিকুর রহমান, মুফতি জহির, সাইফুল ইসলাম, মাহমুদ হাসান নানক, আব্দুল্লাহ জোবায়ের, ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি