1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

ফের সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারাল বাংলাদেশি। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত মো. খায়রুল ইসলাম (৪৮) গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, ভারত থেকে গরু পাচারের উদ্দেশ্যে গোবরাকুড়া সীমান্ত অতিক্রম করতে গেলে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গীরা তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি