1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সীমান্তে পিঠ দেখাবেন না, বিজিবি সদস্যদের স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

দুর্নীতি থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দূরে থাকতে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে সীমান্তে শৃঙ্খলা রক্ষায় বিজিবিকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যকালে এ নির্দেশনা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। বিজিবিকে আইন অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে চোরাচালান প্রতিরোধে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী ছাড়াও বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি