1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ কলেজ শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় টিকটক ভিডিও ধারণ করার সময় দুই কলেজ শিক্ষার্থীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর সোমবার (১৬ জুন) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদেরকে সাপাহার থানায় হস্তান্তরের পর পুলিশ মঙ্গলবার সকালে আদালতে পাঠায়।

বিএসএফের হাতে আটক কলেজ ছাত্ররা হলেন—নওগাঁর বদলগাছি উপজেলার ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩)। তিনি নওগাঁ সরকারি কলেজের ছাত্র। অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩)। তিনি সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

বিজিবি কর্তৃক সাপাহার থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিকেল সাড়ে ৩টার দিকে ওই দুই বন্ধু সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকায় গিয়ে টিকটক ভিডিও ধারণ করেন। এ সময় বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।

খবর পেয়ে বিজিবির বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনস্থলে যান। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটককৃত ওই দুই ছাত্রকে ফেরত এনে রাত সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে।

এ বিষয়ে মঙ্গলবার সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি